Bail (ভাড়ার চুক্তি)
চুক্তিতে ভাড়ার পরিমাণ, জামানত (caution), নোটিশ পিরিয়ড এবং উভয় পক্ষের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। সাইন করার আগে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ুন।
État des lieux
বাসায় ওঠার সময় ও ছাড়ার সময় একটি বিস্তারিত পরিদর্শন প্রতিবেদন তৈরি করা হয়। এটি মিস করলে বাসা ছাড়ার সময় জামানত ফেরত পেতে সমস্যা হতে পারে — প্রতিটি ক্ষতিচিহ্ন ছবি তুলে রাখুন।
CAF/APL সহায়তা
আয় অনুযায়ী আপনি বাসস্থান ভাতা (APL) পাওয়ার যোগ্য হতে পারেন। CAF-এর ওয়েবসাইটে আবেদন করা যায়।
Assurance habitation
বাসায় ওঠার আগে home insurance (assurance habitation) নেওয়া ফ্রান্সে আইনত বাধ্যতামূলক।