ফ্রান্সে হুট করে কারো বাসায় বা অফিসে চলে যাওয়া প্রচলিত নয়। ডাক্তার দেখানো, প্রশাসনিক অফিসে যাওয়া, এমনকি বন্ধুর বাসায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে "rendez-vous" (অ্যাপয়েন্টমেন্ট) নেওয়া হয়।
অ্যাপয়েন্টমেন্টে সময়মতো পৌঁছানো এবং দেরি হলে বা বাতিল করতে হলে আগে থেকে জানানো ভদ্রতার অংশ।